ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

সৌদিগামী ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদিতে ইয়েমেনের হুথিদের হামলায় আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বহির্গামী ১৭৪টি ফ্লাইট (৯৭টি সরাসরি ও ৭৭টি ট্রানজিট) বাতিল করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ (৪৭টি), সৌদিয়া (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (১৯টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি