ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

কিসের দেশে আসতে চায়, তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০১, ৯ নভেম্বর ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে।

আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার ফেরার ইতিহাস নেই বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তার পলানোর ইতিহাস আছে।’

তিনি বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। তিনি বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

দেশে ফেরার জন্য পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে করা শেখ হাসিনার আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সন্ত্রাসীর ক্ষেত্রে ল’ফার্মের এমন আবেদনে কিছু আসে যায় না।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ করানো হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে ভাগছে দেশ থেকে সে কিসের দেশে আসতে চায়। তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি। সে বলুক ভারতকে, আমাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেন। বলুক, আমি সাজা ভোগ করতে রাজি।’

লন্ডনে আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। পরে একটি জনসংযোগ ফার্মের ভুল তথ্যের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়— ভারতে পলাতক স্বৈরাচারী হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি