এবার আ.লীগের সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
প্রকাশিত : ১৮:০০, ২৩ নভেম্বর ২০২৬
এবার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের তথ্যমতে, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এমএইচ
আরও পড়ুন










