ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদাসহ ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

বদলি ও পদায়নকৃতরা হচ্ছেন- এসবি ঢাকার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি, খুলনা কেএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি, ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে।

এছাড়াও পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর ঢাকার (টিআর পদে) পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর ঢাকার (টিআর পদে) পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহীর আরএমপির উপ-পুলিশ কমিশনার, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার ও পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি