ঢাকা, শনিবার   ২৮ নভেম্বর ২০২৬

হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই: ডা. জাহেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তথ্য উপদেষ্টা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা।

তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক জনগণের মন থেকে চাওয়া।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি