ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ডিএনসিসিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪৬, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ২৩ ডিসেম্বর শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজন করা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, ডিএনসিসির এলাকায় ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ৬৮ হাজার ৭৬৯ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৬ হাজার ৭৭৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কর্মশালায় ডা. মাহমুদা আলী জানান, ভিটামিন ‘এ` ক্যাপসুল মানবদেহে তৈরি হয় না। এটা খাওয়ার মাধ্যমে শরীরের চাহিদা মেটায়। তিনি জানান, ভিটামিন ‘এ` এর অভাবে রাতকানা, রক্তশূন্যতা, শারীরিক স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ও ত্বক মলিন হয়ে যায়।

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি