ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

নিখোঁজের ৭ দিন পর হত্যা মামলার আসামী জামায়াত নেতার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৪:১৬, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৬, ১২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

নিখোঁজের ৭ দিন পর ঝিনাইদহের হরিণাকুন্ডে পুলিশ হত্যা মামলার আসামী জামায়াত নেতা ইদ্রিস আলী ওরফে পান্নার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পাশ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। গত ৪ আগস্ট মোটর সাইকেলে শৈলকুপার রামচন্দ্রপুর বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, নিহত জামায়াত নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় পুলিশ হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি