ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১৪:৩১, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩১, ১২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক র‌্যালীতে দেয়া বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাটিক দলের হিলারি ক্লিনটনকেও একইভাবে আক্রমন করেন ট্রাম্প। বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করে হিলারিকে আইএসের সহযোগী প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আইএসের উত্থানে দু’জনেরই বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বিতর্কিত বক্তব্য দিয়ে এ নিয়ে গেল ১০ দিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম ডোনাল্ড ট্রাম্প।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি