ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় নিহত ২

প্রকাশিত : ১২:৫৬, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৫৬, ১৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কুমিল্লার ধনাইতরীতে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে এ’ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, প্রতিবেশী ফরিদ মিয়ার সঙ্গে জামাল হোসেনের বাড়ির রাস্তা নিয়ে মামলা চলছিল। ফরিদ মিয়ার পক্ষের কয়েকজন গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই গিয়াসউদ্দিন নামে একজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় জামাল হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি