ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

ব্যক্তির অপরাধে মন্ত্রণালয় বা সরকারকে দোষারোপ করা যায় না

প্রকাশিত : ১৮:১৭, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৭, ১৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ব্যক্তির অপরাধের দায়ে পুরো মন্ত্রণালয় বা সরকারকে দোষারোপ করা যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম সাসির উদ্দীন। শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার আয়োজিত রিকশা ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের মেয়র বলেন, একটি মহল সরকারের সঙ্গে তাকে বিরোধে জড়ানোর চেষ্টা করছে, যা উদ্দেশ্য প্রণোদিত। তিনি নিজেও সরকারের অংশ বলেও মন্তব্য করেন আ জ ম নাসির। মেয়র আরো জানান, ৭ কর্ম দিবসের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠির জবাবে ঘুষ চাওয়ার অভিযোগের যথাযথ প্রমাণ দেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি