ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১৩:৫৯, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৫৯, ১৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সুপার কাপ ফুটবলে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এস্তাদিও রাসোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে সমান তালে খেলতে থাকে সেভিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বার্সা। ৫৪ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর খেলার ৮১ মিনিটে ব্যবধান বাড়ান মুনির এল হাদাদি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি