ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

হাইকোর্টের নির্দেশে নগরী হবে বিলবোর্ডমুক্ত

প্রকাশিত : ১৪:৩৪, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৪, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

হাইকোর্টের নির্দেশ মেনে শিগগিরই নগরীকে বিলবোর্ডমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড টাওয়ারে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ঢাকাকে দৃষ্টিনন্দন ও আধুনিকভাবে উপস্থাপনে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলা হবে। রাজনৈতিক বিলবোর্ড ও পোস্টার নিয়ন্ত্রণের বিষয়ে মেয়র জানান, দলগুলো শুধু দিবস উদযাপন কেন্দ্রীক পোস্টার ব্যবহার করতে পারবে। অন্য রাজনৈতিক বিলবোর্ড ও পোস্টারের ক্ষেত্রে বিশেষ কোনো ছাড় দেয়া হবে না। এসময় নিজ নিজ দায়িত্বে বিলবোর্ড সরিয়ে নেয়ার আহ্বানও জানান ঢাকা উত্তরের মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি