ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত : ১৮:৩০, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩০, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে নগরীর বারিক বিল্ডিং মোড়ে মানববন্ধন করে বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কাস ফেডারেশন। সংগঠনের সভাপতি নাছির উদ্দিন আহমেদ শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন সাধারন মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে মনের সুস্থ বিকাশ- সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের মুলশক্তি এই আহবান জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি চট্টগ্রাম।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি