ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ডের নিরাপত্তা দল

প্রকাশিত : ১৮:৪২, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪২, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের নিরাপত্তা দল ঢাকার পর আজ চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে। শুক্রবার সকালে শাহ আমানত বিমান বন্দরে পৌঁছার পর দলটি সরাসরি একটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচের ভেন্যু জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যান। এরপর নিরাপত্তার বিষয়টি নিয়ে বৈঠক করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে। তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি