ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

উত্তর বারিধারা ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে সকার ক্লাব ফেনী

প্রকাশিত : ১৯:১৫, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:১৫, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফ্লেকের জোড়া গোলে উত্তর বারিধারা ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে সকার ক্লাব ফেনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। ৯ মিনিটে দুলাল প্রথম গোল করে বারিধারা ক্লাবকে এগিয়ে নেন। এর এক মিনিট পর ফ্লেক্স গোল করে সকার ক্লাব ফেনীকে সমতায় ফেরান। ২৫ মিনিটে রিদন আরেকটি গোল করে ফেনীর পক্ষে ব্যবধান বাড়ান। বিরতির পর ৫৭ মিনিটে চৌমিন রাখাইন গোল করে ফেনীর জয় নিশ্চিত করেন। ৭০ মিনিটে ফ্লেক্স নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সকার ক্লাব ফেনী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি