ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

রাঙামাটিতে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু আটক

প্রকাশিত : ১১:২৮, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২৮, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটির বালুখালির রাজমনি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে উ তয়েন থি নামে মিয়ানমারের এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিহারে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে মিয়ানমারের জাতীয় পরিচয়পত্র, সেদেশের মুদ্রা, একটি বাংলাদেশী জন্মনিবন্ধন সার্টিফিকেট, ৫ হাজার বাংলাদেশী টাকা, বার্মিজ ভাষায় লিখিত ২টি ডায়েরি, ফোন ইনডেক্স, বার্মিজ ভাষায় লেখা ১৬টি বই, দু’টি সিডি, ডিভিডি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি