ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

গাজীপুরে গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফায়ার সার্ভিসের ২ কর্মীসহ আহত ৫

প্রকাশিত : ১৮:২০, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২০, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরে পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মীসহ আহত হয়েছে ৫ জন। ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে ৬ তলা ভবনের তৃতীয় তলায়, কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার বিপুল পরিমাণ কাপড়, সুতা ও মেশিনারিজ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি