ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

স্টুয়া বুখারেস্টকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ০৯:২৭, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:২৭, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে স্টুয়া বুখারেস্টকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। প্রথমার্ধের খেলায় গোলের দেখা পায়নি কোন দলই। গোলশূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ান ম্যান সিটি। ৫৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ফাবিন দেলফা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। প্রথম লেগের খেলায় ৫-০ ব্যবধানে জয় পেয়েছিলো ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৬-০তে জয় নিশ্চিত করে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি