ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

ওপেন টেনিসের ফাইনাল নিশ্চিত করেছেন আগ্নিয়েস্কা রাদাওয়ানাস্কা

প্রকাশিত : ১৫:১৪, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৪, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কানেকটিকাট ওপেন টেনিসের ফাইনাল নিশ্চিত করেছেন পোল্যান্ডের টেনিস তারকা আগ্নিয়েস্কা রাদাওয়ানাস্কা। সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে হারিয়েছেন রাদাওয়ানাস্কা। দুই বারের চ্যাম্পিয়ন কেভিতোভা হারেন ২-০ সেটে। প্রথম সেটে ৬-১ গেমে সহজ জয় তোলে নেন ২৭ বছর বয়সী রাদাওয়ানাস্কা। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চাইলেও পেরে উঠেননি কেভিতোভা। দ্বিতীয় সেটেও সমান ব্যবধানে হেরে যান তিনি। সেই সাথে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন শিরোপা প্রত্যাশি রাদাওয়ানাস্কা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি