ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

৫০ লাখ দুস্থ পরিবারকে ১০ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল দেবে সরকার

প্রকাশিত : ১৮:৫৮, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আগামী মাস থেকে দেশের ৫০ লাখ দুস্থ পরিবারকে ১০ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল দেবে সরকার, জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকাল কেরানীগঞ্জ লাকিরচরের ধলেশ্বরী নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রনালয়ের অধীনে অসহায়দের সহযোগিতায়  এ উদ্যোগ নেয়া হয়েছে।  সেপ্টেম্বর থেকে ৫ মাস ধরে এ কার্যক্রম চলবে বলেও জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি