ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১৩:০০, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:০০, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মুকুল মুন্সি নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, গত শনিবার রাতে মিরপুরের মশান এলাকায় ডাকাতি প্রস্তুুতির খবর পেয়ে অভিযান চালায় তারা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। সেসময় মুকুল মুন্সী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পালিয়ে যায় দলের বাকি সদস্যরা। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি