ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ রাত ১০টায়

প্রকাশিত : ০৯:৩২, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩২, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এশিয়া কাপ বাছাই পর্বে ভুটানের সঙ্গে দুটি প্লে অফেরে আগে মালদ্বীপের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায়। মালদ্বীপের সঙ্গে ড্র করলেই খুশি বাংলাদেশের কোচ টম সেন্টফিট। সর্ব শেষ সাক্ষাতে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ, তাই ড্রকেই লক্ষ্য বানিয়েছেন কোচ। ভুটানের সঙ্গে দু’টি প্লে-অফে জিততেই হবে বাংলাদেশকে। তাই মালদ্বীপের বিপক্ষে ড্রতেই সন্তুষ্ট থাকতে চান সেন্টফিট। জয়ের কথা বলে বাড়তি চাপ দিতে চাননা খেলোয়াড়দের। তাই বলে হারতে নারাজ তিনি। দলের সকল খেলোয়াড় সুস্থ রয়েছে। এবং নিজেদের সেরাটা দিয়ে মালদ্বীপের বিপক্ষে লড়ার অপেক্ষায় রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি