ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

রিশা হত্যা মামলায় কাটিং মাস্টার ওবায়দুল খানকে ঢাকায় আনা হয়েছে

প্রকাশিত : ১০:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় কাটিং মাস্টার ওবায়দুল খানকে ঢাকায় আনা হয়েছে। রাতে ওবায়দুলকে ঢাকায় ্ধসঢ়;আনার পর রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, রিশা হত্যা মামলায় আজ  ওবায়দুলকে আদালতে হাজির করে  ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। বুধবার নীলফামারীর ডোমারে ধরা পরে ওবায়দুল। পরে তাকে ঢাকায় নিয়ে আসে পুলিশের একটি দল। তবে  ওবায়দুল এখনো হত্যার ব্যাপারে কিছুই স্বীকার করেনি বলে জানান পুলিশের এই কর্মকর্ত।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি