ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে যে কোন মূল্যেঃ শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যেকোনো মূল্যে জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আর ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গি নির্মূলে সোচ্চার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে পৃথক অনুষ্ঠানে তারা এ’সব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিদের প্রতিহত করতে ছাত্র ও শিক্ষকদের সচেতন হতে হবে। এছাড়া, সকালে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের যেকোন মূল্যে নির্মূল করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি