ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে দাফন

প্রকাশিত : ১২:১৬, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৬, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে দাফন করা হয়েছে। শনিবার রাত পৌনে তিনটার দিকে কাসেমের লাশ সেখানে পৌছে। সেসময় পুরো এলাকায় ছিলো কড়া নিরাপত্তা। লাশ পৌছানোর পর জানাযা অনুষ্ঠিত হয়। এতে তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা অংশ নেয়।  জানাযা শেষে রাত পৌনে চারটার দিকে বদর কমান্ডার কাসেমকে দাফন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি