ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

পটিয়ায় এন আর বি গ্লোবাল ব্যাংকের ৩২তম শাখা'র যাত্রা

প্রকাশিত : ১৮:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামের পটিয়ায় এন আর বি গ্লোবাল ব্যাংকের ৩২তম শাখা'র যাত্রা। রোববার সকালে নতুন শাখার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আর কিউএম ফোরকানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান। বক্তারা বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবা এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশে ও দেশের বাইরে স্বকীয়তা বজায় রেখে দ্রুততার সাথে ব্যাংকটির শাখা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি