ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

গাজীপুরে বিকাশের নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা, ১০ লাখ টাকা লুট

প্রকাশিত : ১৮:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে বিকাশের এক নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে ১০ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। নিহত বিকাশ নিরাপত্তা কর্মী শেখ আব্দুল হামিদ বাগেরহাটের কাকলা গ্রামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে টঙ্গীর গাজীপুরা এলাকায় মামাল্টিমিডিয়া নামের একটি দোকানে বসে বিভিন্ন দোকান থেকে সংগৃহিত টাকা গুনছিলেন বিকাশের নিরাপত্তা কর্মী শেখ আব্দুল হামিদ। এসময় দুর্বৃত্তরা মোটর সাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে, তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আব্দুল হামিদ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি