ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

আর্জেন্টিনার ও ভেনেজুয়েলার ম্যাচটি ২-২ গোলে ড্র

প্রকাশিত : ১১:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় আর্জেন্টিনাকে রুখে দিয়েছে ভেনেজুয়েলা। মেসিবিহীন আর্জেন্টিনার সাথে তাদের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ৩৫ মিনিটে হুয়ান পাবলো আনোর চমৎকার গোলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়িয়ে নেয় স্বাগতিকরা।  ৫৩ মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে  গোল করেন  হোসেফ মার্তিনেস। এর পাঁচ মিনিট পরেই ব্যবধান কমিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন লুকাস প্রাতো। আর ৮৩ মিনিটে হার এড়ানো গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি