ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

শক্তিশালী চেলসিকে রুখে দিয়েছে সোয়ানসি সিটি

প্রকাশিত : ১৫:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঘরের মাঠে শক্তিশালী চেলসিকে রুখে দিয়েছে সোয়ানসি সিটি। লিবার্টি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।  ১৮ মিনিটেই দিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে সোয়ানসি সিটি। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সিগুর্ডসন। তিন মিনিট পরই নেরয় ফে’র গোলে এগিয়ে যায় সোয়ানসি। ৮১ মিনিটে আরো এক গোল করে দলকে সমতায় ফেরান কস্তা। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি