ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

ঈদের দিনে প্রিয়জনের সন্ধান

প্রকাশিত : ১১:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের দিনে গাজীপুরের টঙ্গীতে পুড়ে যাওয়া টাম্পাকো কারখানার সামনে প্রিয়জনের সন্ধান করছেন স্বজনরা। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। কারখানার আগুন পুরোপুরি নিভলেও ধ্বংসস্তুপের ভেতরে দাহ্য পদার্থ থাকায় উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে আজ কোন মৃতদেহ পাওয়া যায়নি। ঈদের দিনে কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান চললেও আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে উদ্ধার কাজ। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসন গঠিত কন্ট্রোল রুমে নিখোঁজ স্বজনদের কাছ থেকে তালিকা নেয়া হয়েছে। এ পর্যন্ত নিখোঁজ ১২জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি