ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

ট্রাম্পের বিপক্ষে মাঠে নেমেছেন ওবামা

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের অসুস্থার কারনে এবার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের বিপক্ষে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণার সমাবেশে ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প শ্রমিকবান্ধব নন। নভেম্বরের নির্বাচনে মার্কিন শ্রমিকরা ট্রাম্পকে নয় হিলারিকেই বেছে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এবারই প্রথমবারের মতো হিলারির পক্ষে একা প্রচারণায় নামলেন ওবামা। গেল রোববার টুইন টাওয়ারে হামলার ১৫ বছর পূর্তির দিন হঠাৎ অসুস্থবোধ করলে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি। এরপরই ক্যালিফোর্নিয়া সফরসহ তার বেশ কয়েকটি নির্বাচনি প্রচারণা স্থগিত করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি