ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

টাম্পাকো ফয়েলস কারখানায় ৬ষ্ঠ দিনের মত চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত : ১৯:২০, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২১, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

টানা ৬ষ্ঠ দিনের মত চলছে টঙ্গির টাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার অভিযান। উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। এখনো নিখোঁজ রয়েছে ১০ শ্রমিক। নিখোঁজদের সন্ধানে কারখানার সামনে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। টঙ্গির টাম্পাকে ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ রূপালী বেগমের স্বামী মাসুম। সেই থেকে স্বামীর সন্ধানে হাসপাতাল আর দুর্ঘটনাস্থলে চলছে তার ছোটাছুটি। ঈদের আনন্দ রূপ নিয়েছে শোকে। রূপালী বেগমের মতোই নিখোঁজ আরো ১০ জনের স্বজনরা দিনরাত পার করছেন কারখানার সামনে। প্রিয়জনের খোঁজ চান তারা। এদিকে, উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। ভবন ধসের জঞ্জাল সরাতে বেগ পেতে হচ্ছে তাদের। ভবনে যত্রতত্র ইথাইল জাতীয় রাসায়নিক থাকায় বিস্ফোরণের আশংকায় সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি