ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১৫:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে থেকেও রোনালদো-মোরাতার শেষ দুই মিনিটের ঝলকে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্পোর্টিং সিপি। ৪৭ মিনিটে চেজারের গোলে এগিয়ে যায় স্পোটিং সিপি। এরপর গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে রিয়াল। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে দারুণ এক ফ্রি-কিকে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে আনন্দে ভাসান রিয়াল দর্শকদের। এর এক মিনিট পরই মোরাতার দারুন এক হেডে এগিয়ে যায় জিদানের দল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি