ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

জঙ্গিবাদের উত্থান হলে সবাই ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশে জঙ্গিবাদের উত্থান হলে সবাই ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জঙ্গিবাদ নিয়ে রাজনীতি না করে এর মূলোৎপাটন করারও আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ফখরুল অভিযোগ করেন,  মামলা-হামলার ভয়ে বিএনপির অনেক নেতা-কর্মী ঈদ উদযাপন করতে পারেনি। ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা সরকারের রাজনৈতিক সংকীর্ণতা বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের ধরণে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে গণ সংযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি