ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

গাজীপুরে টাম্পাকো কারখানায় ৭ দিনের মতো উদ্ধার অভিযান

প্রকাশিত : ১৮:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে আগুনে বিধ্বস্ত টাম্পাকো কারখানায় সপ্তম দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ঈদের পরদিন থেকে পুরোদমে উদ্ধার কাজ শুরু করা হয়। এখনো নিখোঁজ রয়েছে ১০ শ্রমিক। এদিকে ভবন ধসের জঞ্জাল সরাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ইথানল জাতীয় রাসায়নিক থাকায় বিস্ফোরণের আশংকায় সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। নিয়ন্ত্রন কক্ষে নেয়া হচ্ছে স্বজনদের কাছ থেকে নিখোঁজদের তালিকা।  ওই দুর্ঘটনায় এপর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি