ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

মাদারীপুরে বখাটের হামলায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত : ১৯:০০, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মাদারীপুরে কালকিনির আলিসার কান্দি এলাকায় নিতু মন্ডল নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে মিলন নামে এক বখাটে। পুলিশ তাকে আটক করেছে। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে নিতুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো মিলন। কিন্তু সে রাজী না হওয়ায় <ংঃৎড়হম>আজ সকালে স্কুলে যাওয়ার সময় মিলন তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাকে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় নিতু। পরে মিলনকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দেয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি