ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে পৌছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে এয়ার কানাডার একটি বিমানে মন্ট্রিয়াল থেকে নিউইয়র্ক পৌছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। আজ জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসন সংক্রান্ত  প্ল্যানারি বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। বুধবার অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে শেখ হাসিনার। এছাড়াও সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যাহ্নভোজ সংবর্ধনায় যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি