ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

গাজীপুরে টাম্পাকো ফয়েলস কারখানায় অপসারণ ও উদ্ধার কাজ অব্যাহত

প্রকাশিত : ১৫:৪০, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ ১০ম দিনের মত অব্যাহত রয়েছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১১ নিখোঁজ শ্রমিক ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বসে যাওয়া ভবনের কংক্রিট ও অন্যান্য সামগ্রী  অন্যত্র সরানো হচ্ছে। ধ্বংসস্তুপ থেকে আর কোন মরদেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল। অগ্নিকান্ডের ঘটনায় এরই মধ্যে কারখানা মালিকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি