ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিয়েছে আবৃত্তি সংগঠন প্রমা

প্রকাশিত : ১৮:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে আবৃত্তি সংগঠন প্রমা। সংবর্ধনা অনুষ্ঠানে আবৃত্তি সংগঠক রাশেদ হাসান, ক্যাবল অপারেটর সিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল পালিত, জৈষ্ট্য সাংবাদিক কবি ওমর কায়সারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগনের সামনে তুলে ধরার আহবান জানান বক্তারা। পরে বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের হাতে ক্রেষ্ট তুলে দেন সাংস্কৃতিক কর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি