ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

মাদারীপুরে শিক্ষার্থীর আসামি মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত : ১৫:১১, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১১, ২০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মাদারীপুরে শিক্ষার্থী নিতু হত্যার আসামি মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে মিলনকে আদালতে হাজির করে। মিলন সেখানে নিতুকে হত্যার কথা স্বীকার করে। বিকেল ৪ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফৌজিয়া হাফসা ১৬৪ ধারায় মিলনের জবানবন্দী রেকর্ড করেন। স্বীকারোক্তিতে মিলন নিতুকে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার নিতুকে হত্যা করে মিলন। ওই রাতেই নিতুর বাবা বাদি হয়ে থানায় মামলা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি