ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষ যাতে বঞ্চিত নাঃ রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০:৩৯, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে নজর দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির পাশাপাশি এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি