ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশিত : ১৯:২৪, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদ ফায়াজ নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর এম এম আলী রোডে মানববন্ধনে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। সেসময় বক্তারা অভিযোগ করেন, ঈদের দিন রাতে ড্রাইভিং লাইসেন্সবিহীন বেপরোয়া গাড়ি চালানোর মাধ্যমে জাহিদ ফায়াজকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনার সাত দিন পরও অপরাধী ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে জাহিদ ফায়াজের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি