ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

স্প্যানিস লা লিগায় জয় পেয়েছে সেভিয়া

প্রকাশিত : ০৯:১৭, ২১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:২৬, ২১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিস লা লিগায় জয় পেয়েছে সেভিয়া। রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়েছে তারা। এস্তাদিও রামোন সানচেজ পিজুয়ানে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। একাধিক আক্রমণ গড়লেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। খেলার ৫১ মিনিটে একমাত্র গোল করে দু’দলে ব্যবধান গড়ে দেন মেরকাডো। বাকি সময়ে শত চেস্টা করেও গোল পরিশোধ করতে পারেনি রিয়াল বেটিস। এ জয়ে ৫ খেলা থেকে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো সেভিয়া আর সমান খেলায় ৫ পয়েন্ট রিয়াল বেটিসের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি