ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

সমাজ সেবা প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

প্রকাশিত : ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগরী এলাকায় সমাজ সেবা প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে নগরীর দেবপাহাড এলাকায় সমাজ সেবা কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বন্দনা দাশ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রায় ৩০০ শতাধিক নারী পুরষ ও শিশু প্রতিবন্ধীদের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানায়, এর ফলে প্রতিবন্ধীরা সরকারী সকল সুযোগ সুবিধা গ্রহণ করার সুযোগ পাবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি