ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সাইফুল ইসলাম নেসারকে জেলা প্রশাসনের সম্মাননা

প্রকাশিত : ১৯:৪৫, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাম-পরিচয়হীন রোগীদের সেবা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সাইফুল ইসলাম নেসার নামে এক যুবককে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন। এসময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ডা.মুজিবুল হক খান, সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম নেসার এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭ শতাধিক রোগীকে সেবা দেয়াসহ তাদের পরিবারের ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি