ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর ঘোষণা

প্রকাশিত : ১৭:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকারি বাহিনী। বুধবার রাতে ওই এলাকায় বিমান হামলায় কমপক্ষে ৪৫ জনের প্রাণহানির পর আবারও এই ঘোষণায় শংকা বাড়ছে। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় ওই এলাকায় আড়াই লাখেরও বেশি মানুষ বন্দি অবস্থায় রয়েছে। এদিকে, নিউইয়র্কে সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ’ পরিস্থিতিতে বিরোধপূর্ণ এলাকায় জাতিসংঘের ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি