ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত : ১৯:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সনাতন ু ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। পরে ভক্তিমূলক গানসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি