ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম ও কক্সবাজারে শিশু অধিকার সপ্তাহ পালন

প্রকাশিত : ১৯:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে চট্টগ্রাম ও কক্সবাজারে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। চট্টগ্রাম জেলা শিশু একাডেমীর উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, মানববন্ধন শিশু সমাবেশ ও শিশু মেলার। অনুষ্ঠানে বক্তরা শিশু নির্যাতন বন্ধ এবং শিশুদের সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্র, সমাজ, অভিভাবক সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিকে কক্সবাজারে জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। সভায় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন শিশুদের মাঝে তাদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি