ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া

প্রকাশিত : ১১:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

syriaযুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলছে, বিদ্রোহী দমনে সিরিয়ার সরকারি বাহিনীকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে তারা। আর সিরিয়ায় অস্ত্র বিরতি কার্যকর নিয়ে আলোচনা স্থগিতের মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষ দেশটির সন্ত্রাসী গ্র“পকেই সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেছে রাশিয়া। গত একমাস ধরে অস্ত্রবিরতি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে দু’ দেশ। আর এরমধ্যেই আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী দমনে হামলা জোরদার করে রাশিয়া সমর্থিত বাশার আল আসাদ সরকারের বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি