ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ২দিন ব্যাপী সম্মেলন

প্রকাশিত : ১৭:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দু’দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে। নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে সম্মেলনের পরিচালনা করেন সিপিবি’র জেলা কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর বাংলাদেশে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদ-ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবন রক্ষায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সম্মেলনে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ও লুৎফর রহমানসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি